শীতলকুচির জোরপাটকির বুথে পুনঃনির্বাচন, ঢেঁড়া পিটিয়ে প্রচার জেলা প্রশাসনের
দি নিউজ লায়ন; কোচবিহারের শীতলকুচির জোরপাটকি। বুথ নম্বর ১২৬। ভোট দিতে এসে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ গিয়েছিল 4 জন নিরীহ গ্রামবাসীর। এবার সেই বুথে পুনঃনির্বাচনে গ্রামবাসীরা যাতে ভোট দেন তার জন্য ঢেঁড়া পিটিয়ে প্রচার জেলা প্রশাসনের। গ্রামবাসীদের প্রশ্ন, প্রথমে ভোটারদের গুলি মেরে চার জনকে খুন করে এখন ঢাকঢোল পিটিয়ে নির্বাচন কমিশন বলছে ভোট দিতে এসো। এ তো প্রহসন !
যাদের নির্দেশে গুলি চলল, যারা গুলি করে চার জনকে খুন করল তাদের শাস্তির কি হলো। গ্রামবাসীরা বলছেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে নি ভোট তারা দেবেন ভোটের মাধ্যমেই তারা জবাব দেবেন তবে কেউ কেউ আবার একটু আতঙ্কিত । তাদের প্রশ্ন, ভোটের লাইনে দাঁড়ালে গুলো চলবে না তো। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে আরও কোনো গ্রামবাসীকে খুন হতে হবে না তো আশঙ্কায় শীতলকুচি জোরপাটকি।
শীতলকুচি বিধানসভার জোরপাটকির ৫এর ১২৬ নাম্বার বুথে আগামী ২৯এপ্রিল হচ্ছে পুনরায় নির্বাচন।সেই উপলক্ষে আজ মাইকিং করে জনগনকে জানানো হয় এমনকি ঢাক পিটিয়েও ওই বুথের ভোটারদের এদিন জানানো হয়। এদিন প্রশাসনিক আধিকারিকরা সাধারণ ভোটারদের কাছে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার কথা জানান।
এমনকি কোনো সমস্যা হলে সাথে সাথে প্রশাসনকে জানানোর কথাও জানান।প্রশাসন সর্বদা তাদের পাশে আছেন বলে জানান। স্থানীয় তৃণমূল নেতৃত্বের এর বক্তব্য গ্রামবাসীরা নিঃসন্দেহে আতঙ্কে রয়েছেন তবে তাদের বুঝিয়ে ভয়মুক্ত করার চেষ্টা করেছেন তাদের আসা 29 এপ্রিল বুথের বাইরে লাইনে দাঁড়াবেন গ্রামবাসীরা জবাব দেবেন কেন্দ্রীয় বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে।

Post a Comment